কুমোরপাড়ার একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি - The News Lion

কুমোরপাড়ার একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি

 


দি নিউজ লায়নঃ   দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত কুমোরপাড়ার একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি। যেমনটা জানা গেছে "স্বর্ণমন্দির জুয়েলার্স" নামে একটি সোনার দোকানে সিসিক্যামেরার সময় অনুযায়ী গতকাল রাত দুটো দশ পনেরো নাগাদ একটি চোরের দল সোনার দোকানের সাটার ভেঙে নগদ আনুমানিক সাত লক্ষ টাকা এবং প্রায় এক কেজি সোনা যার বর্তমান বাজার মূল্য ৫০ লক্ষ টাকার মতন, নিয়ে চোরেরা চলে যায়। 


কেবলমাত্র সিটি গোল্ডের গহনা গুলি দোকানে রয়েছে। বিয়ের মরসুম থাকায় বিকাশবাবু নগদ এবং সোনার এই বিপুল পরিমাণ মজুদ রেখেছিল তার দোকানে। আজ সকালে ওই দোকান ঘরের যিনি গৃহকর্তা দেবেন্দ্রনাথ সাধুখাঁর ছেলের বউ তিনি বাইরে বেরিয়ে দেখেন দোকানের সাটার নামানো থাকলেও সাটারের বাইরে তালা গুলি পড়ে রয়েছে। সেটি দেখামাত্রই সোনার দোকানের ভাড়াটিয়া বিকাশ কর্মকার কে ফোনের মাধ্যমে জানানো হয় তার দোকানে চুরি হয়েছে। 


সেই মতই বিকাশবাবু দোকানে এসে দেখেন তালা গুলি অক্ষত থাকলেও গ্যাস কাটার দিয়ে সাটারের  লক লাগাবার হুক গুলি কেটে দোকানে ঢুকে  সর্বস্ব চুরি করে চলে গিয়েছে চোরের দল। চোরেরা যাবার সময় দোকানের লাগানো সিসিটিভি ফুটেজ যাতে কোনভাবে হাতে না আসে তার জন্য হার্ডডিক্স খুলে নিয়ে চলে গিয়েছে। যদিও পাশের মোবাইল দোকানের সিসিটিভি ফুটেজে একটি চোরকে সম্পূর্ণ কাপড় মুড়ি দেওয়া অবস্থায় দেখা গেলেও। 


পরবর্তী সময়ে সেই সিসি ক্যামেরাটাও ভেঙে দেওয়া দেওয়া হয়েছিল বলে কতজন চোর এসেছিল তা সঠিকভাবে বলা না গেলেও এত বড় চুরি কোন একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় বলেই মনে করছেন মহেশতলা থানার তদন্তকারী অফিসারেরা।আপাতত পাওয়া সিসিটিভি ফুটেজকেই সহায় সম্বল করে ঘটনার তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য যেখানে এই সোনার দোকান ছিল তার আশেপাশে কোন প্রকার নৈশপ্রহরীর ব্যবস্থা ছিলনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.